জাতীয়

বাসযোগ্য দেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৩ আগস্ট ২০২৬
বাসযোগ্য দেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সুন্দর ও বাসযোগ্য দেশ গঠনে সাধারণ মানুষকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সরকারের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের যাচাইকৃত (ভেরিফায়েড) পাতায় দেওয়া এক বার্তায় দেশবাসীর উদ্দেশে তিনি এসব কথা বলেন। এতে তিনি স্মরণ করিয়ে দেন যে, পরিবেশ রক্ষা করা নাগরিক হিসেবে সবারই একটি বড় দায়িত্ব।

প্রধানমন্ত্রী আরও জানান, সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব যথাযথভাবে পালন করলে একটি পরিচ্ছন্ন ও সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব। চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, সম্মিলিত ও ছোট ছোট উদ্যোগের মাধ্যমেই দেশে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা যাবে।

প্রধানমন্ত্রীতারেক রহমানপরিবেশ সংরক্ষণপরিচ্ছন্ন বাংলাদেশ