বিদ্যুৎ-জ্বালানি সংকট ও আইনশৃঙ্খলা অবনতি নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি বিরোধীদলীয় নেতার

বিদ্যুৎ ও জ্বালানি সংকট, অর্থনৈতিক ক্ষতি এবং আইনশৃঙ্খলা অবনতির কথা তুলে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানিসংকট এবং সার্বিক আর্থসামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ শুক্রবার রাষ্ট্রপতি বরাবর এই চিঠি পাঠানো হয়। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।
চিঠিতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ–সংকট চলছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পাশাপাশি শিল্পোৎপাদন, ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।