বিদ্যুৎ না খেলেও ভুতুড়ে বিল, নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার: গোলাম পরওয়ার

বিদ্যুৎ সেবা গ্রহণ না করলেও ভুতুড়ে বিল আসছে এবং এই সমস্যা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেছেন, তদারকির অভাবে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। সরকার যদিও তদন্ত ও পুনর্যাচাইয়ের কথা বললেও দায়িত্বপ্রাপ্তরা কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, সরকার বর্তমানে সংবিধান নিয়ে ব্যস্ত। মন্ত্রী-এমপি এবং প্রধানমন্ত্রী জুলাই সনদ ও সংবিধান নিয়ে বিভ্রান্তিকর পরিকল্পনায় এবং বিরোধী দলকে দমনে নতুন ন্যারেটিভ তৈরিতে ব্যস্ত আছেন। অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং জনদুর্ভোগের দিকে সরকারের কোনো নজর নেই।