জাতীয়

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় দোকানপাট বন্ধের সিদ্ধান্ত কার্যকর

১২ আগস্ট ২০২৬
বৈশ্বিক জ্বালানিসংকটের কারণে বিদ্যুৎ সাশ্রয়ে আজ বুধবার থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলার নতুন সময়সূচি কার্যকর করেছে সরকার।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হওয়া বৈশ্বিক জ্বালানিসংকট মোকাবিলায় বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আজ বুধবার থেকে সারাদেশে দোকানপাট খোলা রাখা ও আলোকসজ্জা নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়েছে।

নতুন নিয়ম অনুসারে, দেশের সব বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্দিষ্ট করা হয়েছে। একই সাথে সব আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে পুরোপুরি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এই বাধ্যবাধকতা সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। নিত্যপ্রয়োজনীয় সেবা সচল রাখতে খাবারের দোকান, হাসপাতাল এবং অন্যান্য জরুরি সেবাসমূহকে নতুন সময়সূচির আওতামুক্ত রাখা হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়দোকানপাটজ্বালানিসংকটসরকারি নির্দেশনা