ব্রুনাইয়ের ১৭২টি পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ আগস্টের ২৩

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ব্রুনাইয়ের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে মোট ১৭২টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
নিয়োগের পদসমূহের মধ্যে রয়েছে নাপিত, নির্মাণকর্মী, সাধারণ শ্রমিক, অটোমোটিভ মেকানিক, রাজমিস্ত্রি, ফোরম্যান, টেইলার, এসি টেকনিশিয়ানসহ বিভিন্ন পেশাগত পদ। বেতনের পরিমাণ পদের ধরন অনুযায়ী ভিন্ন। দৈনিক বেতন শুরু হচ্ছে ২০ ব্রুনাই ডলার থেকে, আর কিছু পদের মাসিক বেতন ৬০০ থেকে ১,০০০ ব্রুনাই ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
চাকরির মেয়াদ হবে দুই বছরের, যা পরবর্তীতে নবায়নযোগ্য। প্রতিদিনের কর্মসময় ৮ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। নিয়োগকর্তা কর্মীদের থাকা ও বিমান ভাড়ার খরচ বহন করবেন। এছাড়া মেডিক্যাল, বিমা ও ছুটির সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৩ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য বোয়েসেলের ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।