ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে জয়সোয়ালের একক উত্তর

ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে-পরে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, আগে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে বা পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় সফরে ভারতে যাচ্ছেন কি না, সেই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকরা একাধিক প্রশ্ন তোলেন।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আগে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। এরপর ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান জয়সোয়াল। তিনি বলেন, বিষয়টিতে কোনো অগ্রগতি ঘটলে তা জানিয়ে দেওয়া হবে।