আন্তর্জাতিক

মক্কা চুক্তিতে মিসরকে না রাখার কারণ: সৌদি আরবের নতুন অবস্থান

১২ আগস্ট ২০২৬
মক্কা চুক্তিতে মিসরকে না রাখার কারণ: সৌদি আরবের নতুন অবস্থান
তুরস্ক ও পাকিস্তানের সাথে মক্কা চুক্তিতে মিসরকে যুক্ত করতে অস্বীকার করেছে সৌদি আরব। সূত্রের খবর, সিসি সরকারের প্রতি অসন্তোষ ও কৌশলগত গুরুত্ব হ্রাসের কারণেই রিয়াদ এমন সিদ্ধান্ত নিয়েছে।

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে গত সপ্তাহে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরকে অন্তর্ভুক্ত করার পক্ষে তুরস্ক জোর দিলেও সৌদি আরব তাতে রাজি হয়নি। ওই আলোচনার বিষয়ে অবগত তিনটি সৌদি সূত্র মিডল ইস্ট আইকে এই তথ্যটি নিশ্চিত করেছেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তিন সৌদি কর্মকর্তাই নাম প্রকাশে অস্বীকার করেছেন।

সূত্রগুলোর একজন সৌদি রাজপরিবারের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জানান, রিয়াদ চায়নি মিসর ‘অন্তত এখনই’ এই চুক্তিতে যোগ দিক। সৌদি কর্মকর্তারা প্রকাশ্যে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে গোপনীয়তার শর্তে তারা জানান, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সরকারের প্রতি অসন্তোষ থেকেই সৌদি আরব এমন অবস্থান নিয়েছে।

রিয়াদের ধারণা, একসময় মিসরের যে কৌশলগত ও সামরিক গুরুত্ব ছিল, তা এখন আর নেই। গত শুক্রবার মুসলিমদের পবিত্র নগরী মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে এই যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সৌদি কর্মকর্তারা একে যৌথ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের একটি ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছেন। তবে কীভাবে এটি বাস্তবায়ন করা হবে, কোন পরিস্থিতিতে এটি কার্যকর হবে এবং সংকটের সময় যৌথ সামরিক সহায়তা কীভাবে দেওয়া হবে—এসব বিষয়ে এখনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

মক্কা চুক্তিসৌদি আরবমিসরপ্রতিরক্ষা চুক্তিতুরস্ক