জাতীয়

মতিঝিল ও মিরপুর-ফার্মগেটের বোমা উদ্ধারের ঘটনায় কোনো যোগসূত্র নেই: সিটিটিসি

১ আগস্ট ২০২৬
মতিঝিল ও মিরপুর-ফার্মগেটের বোমা উদ্ধারের ঘটনায় কোনো যোগসূত্র নেই: সিটিটিসি
সিটিটিসি জানিয়েছে, মতিঝিল মেট্রোস্টেশন থেকে বোমা উদ্ধারের ঘটনার সঙ্গে মিরপুর ও ফার্মগেট এলাকায় সন্দেহজনক বস্তু পাওয়ার কোনো যোগসূত্র নেই।

রাজধানীর মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে বোমা উদ্ধারের ঘটনার সঙ্গে মিরপুর-১০ ও ফার্মগেট স্টেশন এলাকায় বোমাসদৃশ বস্তু পাওয়ার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার বিকেলে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যদিও ঘটনাগুলোতে কোনো যোগসূত্র নেই, তবুও বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মিরপুর-১০ মেট্রোস্টেশনের দ্বিতীয় তলায় কয়েকজন মানুষ একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পান। একই সময়ে ফার্মগেট মেট্রোস্টেশনের নিচতলায় একটি পিলারের পাশে আরেকটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখা যায়। বোমা থাকার আশঙ্কায় পুলিশকে খবর দেওয়া হয়।

সিটিটিসিডিএমপিমেট্রোরেলবোমা উদ্ধারতদন্ত