রাজনীতি

মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণে আটক ৪

১১ আগস্ট ২০২৬
মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণে আটক ৪
রাজধানীর মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং চারজনকে আটক করেছে বনানী থানা-পুলিশ।

রাজধানীর মহাখালী এলাকায় আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

বনানী থানা-পুলিশের তথ্যমতে, মিছিল থেকে অন্য সদস্যদের আটক করার চেষ্টা করা হলে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে সেখান থেকে চারজনকে আটক করা সম্ভব হয়।

আটক হওয়া ব্যক্তিদের দুজন ছাত্রলীগ ও দুজন আওয়ামী লীগের কর্মী। তাঁরা হলেন সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের কর্মী ২৫ বছরের আসলাম মিয়া ও ২৪ বছরের আশিকুল ইসলাম এবং আওয়ামী লীগ কর্মী ১৯ বছরের মাহফুজুর রহমান সিয়াম ও ৪৮ বছরের মনির হোসেন।

মহাখালীআওয়ামী লীগককটেল বিস্ফোরণআটক