মাঠ ছাড়িয়ে বল উড়ে সড়কে, থামল ফুটবল ম্যাচ ও গাড়ি চলাচল

উরুগুয়ের দ্বিতীয় বিভাগের ম্যাচে ডিফেন্ডারের জোরে মারা বল মাঠের সীমানা ছাড়িয়ে সড়কে পড়লে যান চলাচল ও খেলা দুটোই বন্ধ হয়ে যায়।
ফুটবল ম্যাচে নানা সাধারণ বা অস্বাভাবিক কারণে খেলা থামার নজির রয়েছে। তবে উরুগুয়ের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে সম্পূর্ণ ভিন্ন এক ঘটনার সৃষ্টি হয়। মাঠের বল উড়ে গিয়ে সড়কের যান চলাচল পর্যন্ত আটকে দেয়।
শনিবার উরুগুয়ের এস্তাদিও পার্কে এএনক্যাপ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল উরুগুয়ে মন্টেভিডিও ও পায়সান্দু। ম্যাচের শুরু থেকে খেলা স্বাভাবিক গতিতেই এগোচ্ছিল।
তবে ম্যাচের ২৪ মিনিটের মাথায় বিপদমুক্ত হতে গিয়ে এক ডিফেন্ডার সজোরে বল কিক করেন। বলটি মাঠের সীমানা পার হয়ে পাশের রাস্তায় গিয়ে পড়লে গাড়ি চলাচল থমকে যায় এবং একই সাথে খেলাও বন্ধ হয়ে পড়ে।