জাতীয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান

১০ আগস্ট ২০২৬
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি মালয়েশিয়ার সরকারপ্রধানকে বাংলাদেশের এক ‘মূল্যবান বন্ধু’ হিসেবে আখ্যা দিয়েছেন।

গত সোমবার (১০ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এসব কথা জানানো হয়। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনোয়ার ইব্রাহিমের প্রতি গভীর আন্তরিকতা ও শুভকামনা ব্যক্ত করা হয়।

প্রকাশিত বার্তায় তারেক রহমান বলেন, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন। মহান সৃষ্টিকর্তা যেন তাকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও সক্ষমতা দান করেন। নিজের পাশাপাশি বাংলাদেশের সব মানুষের পক্ষ থেকে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

তারেক রহমানআনোয়ার ইব্রাহিমবাংলাদেশমালয়েশিয়া