মিরপুরে ৩ মামলার আসামি পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে ৩টি মামলার আসামি পেশাদার ছিনতাইকারী ইসমাইলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর মিরপুর থেকে চিহ্নিত ও পেশাদার ছিনতাইকারী ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিরপুর মডেল থানার একটি দল তাকে ধরে ফেলে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। তিনি জানান, ওই দিন সকাল আনুমানিক ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় এই পুলিশি অভিযান পরিচালিত হয়।
ডিএমপির এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার ইসমাইল নিয়মিত ছিনতাইয়ের সাথে যুক্ত। তার বিরুদ্ধে নানা অপরাধে মোট ৩টি মামলা রয়েছে। ঘটনার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।