আন্তর্জাতিক

মিসরের বন্দরে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের ট্যাংকারে আগুন

৩০ জুলাই ২০২৬
মিসরের বন্দরে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের ট্যাংকারে আগুন
মিসরের দামিয়েত্তা বন্দরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন গ্যাস ট্যাংকারে ড্রোন হামলায় আগুন লেগেছে, যা পাশের আরেক জাহাজে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সংস্থা।

মিসরের ভূমধ্যসাগরীয় দামিয়েত্তা বন্দরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস সংরক্ষণকারী ট্যাংকারে ড্রোন হামলা চালানো হয়েছে। গতকাল বুধবার ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে এ তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তার লাভ করার আশঙ্কা তৈরি হয়েছে।

মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় বন্দরে অগ্নিকাণ্ডের খবর সত্য বলে জানিয়েছে। তবে তারা কোনো ড্রোন হামলার কথা স্বীকার করেনি বা আগুনের কারণ উল্লেখ করেনি। অন্যদিকে, বন্দর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইনচকেপ জানিয়েছে, দামিয়েত্তা বন্দরে দুটি গ্যাস ট্যাংকারে আগুন লেগেছে।

বাণিজ্যিক সূত্রগুলো জানায়, ড্রোনটি ‘এনারগোস উইন্টার’ নামের ভাসমান সংরক্ষণ ট্যাংকারে আঘাত করে। এর ফলে সৃষ্ট আগুন পাশে থাকা ‘গ্যাসলগ সালেম’ নামের আরেকটি জাহাজে ছড়িয়ে পড়ে। দুটি ভিন্ন নিরাপত্তা সূত্রও প্রাথমিক মূল্যায়নে এই বিস্ফোরণের পেছনে ড্রোন হামলার হাত খুঁজে পেয়েছে।

মিসরড্রোন হামলাদামিয়েত্তা বন্দরগ্যাস ট্যাংকারআন্তর্জাতিক