জাতীয়

মেজর জাহিদুল হত্যা মামলা: সাবেক আইজিপি শহীদুলকে হাজিরের নির্দেশ

২৯ জুলাই ২০২৬
অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলাম হত্যা মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলামকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হককে ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এ উপস্থিত করার জন্য এই নির্দেশ জারি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর শাইখ মাহদী। পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা বর্তমানে ট্রাইব্যুনালের অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের রূপনগরে এক পুলিশি অভিযানে জাহিদুল নিহত হন। ঘটনার পর গত বছরের ১০ আগস্ট তাঁর স্ত্রী জেবুন্নাহার ইসলাম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে একটি প্রাতিষ্ঠানিক অভিযোগ জমা দেন।

অভিযোগে জেবুন্নাহার দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে জঙ্গি দমনের নাটক সাজিয়ে তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পাশাপাশি তাঁকে ও তাঁর দুই শিশুকন্যাকে ৪ মাস ৭ দিন গুম করে রাখা হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

সাবেক আইজিপিএ কে এম শহীদুল হকমেজর জাহিদুল হত্যাআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল