অপরাধ

যাত্রাবাড়ী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

৮ আগস্ট ২০২৬
যাত্রাবাড়ী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও একাধিক মামলায় পলাতক আসামি মো. জাফরকে পুলিশ গ্রেফতার করেছে।

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে একটি অভিযানে যাবজ্জীবন সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জাফর (৫০)।

শনিবার (৮ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য নিশ্চিত করেন।

যাত্রাবাড়ী থানার তথ্য অনুযায়ী, শনিবার বিকেল আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে থানা পুলিশের একটি দল থানাধীন কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাফরকে আটক করে। উল্লেখ্য, গ্রেফতার আসামি যাত্রাবাড়ী থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তিকে শীঘ্রই আদালতে হাজির করার প্রক্রিয়া চলমান।

পুলিশগ্রেফতারযাত্রাবাড়ীমাদক মামলাপলাতক আসামি