অপরাধ

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

২৯ জুলাই ২০২৬
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে যুক্ত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী ২৯ জুলাই (বুধবার) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগের দিন ২৮ জুলাই (মঙ্গলবার) থানা এলাকার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান চালানো হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— খালিদ হাসান সিয়াম (২২), রিফাত ওরফে আবির (২৫), কুসুম আক্তার (২৭), মোশারফ মিয়া ওরফে মোস্তাকিম (২০), সামিয়া আক্তার জরিনা (১৮), কাজল আক্তার আঁখি (২২), আবু ইউসুফ (৭০), জাহিদুল ইসলাম জাহিদ (৫৩), আবুল হোসেন (৬৭), রিয়াজ শেখ ওরফে সজীব (২৪), রাহাতুল ইসলাম (১৯), রবিন (৪২), আব্দুর রহিম (৪৭), মনিরুজ্জামান, সোহান (১৯), রাসেল (২৬) এবং সৈয়দ আবুজর হোসেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি সহ নানা অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের তৎপরতা অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কাজ চলছে।

যাত্রাবাড়ীগ্রেফতারপুলিশ অভিযানডিএমপিঅপরাধ