রিজার্ভ চুরি মামলা: ৯৭ বারের মতো পিছাল তদন্ত প্রতিবেদন দাখিল

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ৯৭তম বারের মতো বাড়িয়ে আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে প্রতিবেদন পেশ করতে ব্যর্থ হওয়ায় আদালত ৯৭তম বারের মতো সময় বাড়ালেন।
আজ রোববার মামলাটির তদন্ত প্রতিবেদন পেশ করার ধার্য দিন ছিল। তবে নির্ধারিত দিনে প্রতিবেদন আদালতে জমা দিতে পারেনি মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এ কারণে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে আগামী ১৪ সেপ্টেম্বর পরবর্তী দিন নির্ধারণ করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।