শেখ হাসিনাকে দ্রুত ফেরাতে চায় বাংলাদেশ, ভারতীয় দূতের সঙ্গে বৈঠক

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরত পাঠানোর তাগিদ দিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে তাঁদের এই বৈঠক হয়। সেখানে শেখ হাসিনাকে হস্তান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত করার আশা প্রকাশ করে বাংলাদেশ।
বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে কথা হয়। প্রধানমন্ত্রী ভারতীয় দূতকে স্বাগতম জানান। অন্যদিকে, ভারতীয় হাইকমিশনার ঢাকায় তাঁর গত ২ মাসের কাজের নানা অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই আলোচনার বিষয়ে নিশ্চিত করেছেন। দুই দেশের পারস্পরিক যোগাযোগের বিভিন্ন বিষয় বৈঠকে প্রাধান্য পায়।