অপরাধ

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুর চৌধুরীর ৩ বছরের জেল

২৮ জুলাই ২০২৬
সম্পদের তথ্য জমা না দেওয়ায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার আদালত।

সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এই রায় ঘোষণা করেন। দণ্ডাদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী এস এম আবুল কালাম (আজাদ)।

মামলার বিবরণ থেকে জানা যায়, দুদক থেকে নোটিশ দেওয়ার পরও নির্দিষ্ট সময়ে নিজের সম্পদের হিসাব জমা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে এই মামলা ও আইনি প্রক্রিয়া শুরু হয়। রায় ঘোষণার মাধ্যমে মামলাটির নিষ্পত্তি হলো।

এস কে সুর চৌধুরীবাংলাদেশ ব্যাংকদুদককারাদণ্ড