সরকারের ১৮০ দিনে আশার কিছু দেখেনি ইসলামী আন্দোলন

সরকার মেয়াদের প্রথম ১৮০ দিনে আশাজাগানিয়া কোনো কাজ করতে পারেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বর্তমান সরকারের প্রথম ছয় মাস বা ১৮০ দিনে জনগণের প্রত্যাশা অনুযায়ী আশাজাগানিয়া কোনো কাজ হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদের পতন-পরবর্তী সময়ে বিশাল প্রত্যাশা ও দায়িত্ব নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল। তবে ছয় মাস পার হয়ে গেলেও মানুষকে আশাবাদী করার মতো অর্জন দেখা যায়নি।
রাজধানীর ভাটারা এলাকার আস-সাঈদ মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর শাখার শূরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়।
পরবর্তী সময়ে দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় মহাসচিবের এই বক্তব্যের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।