জাতীয়

সাবেক হাইকমিশনার ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যু

২৯ জুলাই ২০২৬
সাবেক হাইকমিশনার ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যু
অতিরিক্ত পররাষ্ট্রসচিব ও সিঙ্গাপুরে সাবেক হাইকমিশনার ফেরদৌসি শাহরিয়ার বুধবার বিকেলে রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

অতিরিক্ত পররাষ্ট্রসচিব ও সিঙ্গাপুরে বাংলাদেশের সাবেক হাইকমিশনার ফেরদৌসি শাহরিয়ার (৫৪) বুধবার বিকেলে মারা গেছেন। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা ফেরদৌসি শাহরিয়ার ১৯৯৯ সালের জানুয়ারি মাসে সরকারি চাকরিতে যোগ দেন। তাঁর কর্মজীবনে ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও পররাষ্ট্রসচিব শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি স্বামী ও তিন সন্তান রেখে গেছেন।

ফেরদৌসি শাহরিয়ারহাইকমিশনারপররাষ্ট্রমৃত্যুসিঙ্গাপুর