অপরাধ

সিরাজগঞ্জের এনায়েতপুরে ৪৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

৩ আগস্ট ২০২৬
সিরাজগঞ্জের এনায়েতপুরে ৪৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪
সিরাজগঞ্জের এনায়েতপুরে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

সিরাজগঞ্জের এনায়েতপুরে ৪৮ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে র‍্যাব-১২। রোববার দুপুরে বারুপুর এলাকার একটি মসজিদের সামনে যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর পবার রবিউল ইসলাম (৪৬) ও ইদ্রিস আলী (৫০), ব্রাহ্মণবাড়িয়ার কসবার জয়দল (৫৫) এবং এনায়েতপুরের স্থানীয় বাসিন্দা আসলাম ব্যাপারী (২৬)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে তাঁরা দীর্ঘদিন ধরে দেশের নানা প্রান্ত থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে এনায়েতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সিরাজগঞ্জর‍্যাব-১২গাঁজা উদ্ধারগ্রেপ্তারমাদক