সিলেটে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ মহড়া সমাপ্ত

সিলেটের জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ মহড়া 'অনুশীলন টাইগার লাইটনিং, ২০২৬'-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে 'অনুশীলন টাইগার লাইটনিং, ২০২৬' মহড়াটি সম্পন্ন হয়েছে। বুধবার সিলেটের জালালাবাদ সেনানিবাসে এই মহড়ার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবীর।
১৯ জুলাই থেকে শুরু হওয়া এই মহড়াটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি ও ওরেগন ন্যাশনাল গার্ডের যৌথ অংশগ্রহণে পরিচালিত হয়।