আন্তর্জাতিক

সৌদি আরবে হুতি হামলায় ১১ জন আহত, বড় হামলার সতর্কতা

৭ আগস্ট ২০২৬
সৌদি আরবের নাজরান প্রদেশে ইরানপন্থী হুতিদের হামলায় ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শীঘ্রই সমন্বিত হামলার আশঙ্কা রয়েছে।

ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন। একই সময়ে সৌদি সরকার সতর্কতা জারি করেছে যে, হুতি এবং ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো শীঘ্রই দেশটিতে সমন্বিত হামলা চালাতে পারে।

সৌদি নেতৃত্বাধীন আরব জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি শুক্রবার ভোরে জানান, গতকাল বৃহস্পতিবার নাজরান প্রদেশে হুতিদের হামলায় সাত সৌদি নাগরিক, এক ইয়েমেনি, দুই মিসরীয় ও এক পাকিস্তানি আহত হয়েছেন। আহতদের মধ্যে চার বছর বয়সী এক শিশুও রয়েছে।

তুর্কি আল-মালিকির দাবি, হুতিরা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে বেসামরিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণ করেছে। তিনি বলেন, বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত হুতি বা ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সৌদি আরবহুতিহামলানাজরানইরান