স্ত্রীর মামলায় কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুনের জামিন নাকচ

স্ত্রীর করা যৌতুক ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার হওয়া কনটেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
এক কোটি টাকা যৌতুক দাবি, স্ত্রীকে নির্যাতন ও হত্যার চেষ্টার মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের জামিন আবেদন নাকচ করেছেন ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল উভয় পক্ষের শুনানি শেষে এই নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আবদুল্লাহ আল মামুন আদালতের এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে আসামিপক্ষে আইনজীবী পলাশ চন্দ্র রায় ও আবদুল্লাহ আল মামুন জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তাঁরা দাবি করেন, যৌতুক দাবির অভিযোগের সপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই এবং ওই দিন তাদের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছিল। এছাড়া প্রিন্স মামুন স্ত্রীকে ঘরে ফিরিয়ে নিয়ে সংসার করতে প্রস্তুত বলেও আদালতকে অবহিত করা হয়।