বিনোদন

হিমালয় থেকে বান্দরবান পর্যন্ত ১১৮টি ছবি নিয়ে প্রদর্শনী

৭ আগস্ট ২০২৬
হিমালয় থেকে বান্দরবান পর্যন্ত ১১৮টি ছবি নিয়ে প্রদর্শনী
পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’-এর সদস্যদের তোলা ১১৮টি আলোকচিত্র নিয়ে শিশু একাডেমিতে দুই দিনের প্রদর্শনী শুরু হয়েছে।

গতকাল শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমির আর্ট গ্যালারিতে ‘পিকস, পিপল, পারস্পেক্টিভ’ শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধিত হয়। পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’-এর প্রতিষ্ঠার যুগপূর্তি উপলক্ষে এই দুই দিনের প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীতে হিমালয়ের বিপৎসংকুল পথে আরোহণকারী পর্বতারোহী, বান্দরবানের সবুজ পাহাড়ের নিসর্গশোভা এবং পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ ক্লাবের সদস্যদের তোলা মোট ১১৮টি আলোকচিত্র এখানে প্রদর্শিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স দিপক এলমার। এছাড়া বিশেষ অতিথি ছিলেন আলোকচিত্রী মুনিরা মোর্শেদ মুন্নি। আজ শনিবার রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে।

আলোকচিত্র প্রদর্শনীভার্টিক্যাল ড্রিমার্সশিশু একাডেমিপর্বতারোহণবান্দরবান