১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন অলি আহমদ

আগামী রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
রোববার (৯ আগস্ট) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করা হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম এই ব্রিফিংয়ে জোটের প্রার্থীর নাম ঘোষণা করেন।