আন্তর্জাতিক

৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
কূটনৈতিক আলোচনার মাধ্যমে বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের জান্তা সরকার সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের জান্তা সরকার রাজি হয়েছে। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি জানান, শুধু বাংলাদেশ নয়, মালয়েশিয়া থেকেও প্রায় পাঁচ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে মিয়ানমার সরকার। দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমেই এই সমঝোতা তৈরি হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমেই স্পষ্ট হয় যে মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখা কতটা গুরুত্বপূর্ণ। কূটনৈতিক আলাপ-আলোচনা ও সতর্ক পদক্ষেপে এগিয়ে যাওয়ার কারণেই তারা রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়েছে।

রোহিঙ্গাপ্রত্যাবাসনমিয়ানমারমালয়েশিয়াবাংলাদেশ