রাজনীতি

৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, ফিরে দেখা ১৯৯১

১১ আগস্ট ২০২৬
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, ফিরে দেখা ১৯৯১
জাতীয় সংসদে একক প্রার্থী না থাকায় প্রায় ৩৫ বছর পর দেশে রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে বিএনপির প্রার্থীর জয় একপ্রকার নিশ্চিত হলেও বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন জোট প্রার্থী দিয়েছে। ফলে এই লড়াই কেবল ভোটাভুটির মধ্যে সীমাবদ্ধ নেই, এর পেছনে রয়েছে বিশেষ রাজনৈতিক বার্তা ও কৌশল।

সর্বশেষ ১৯৯১ সালে বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছিল। সেবার ক্ষমতাসীন বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাসের মুখোমুখি হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। ওই নির্বাচনে আবদুর রহমান বিশ্বাস জয়ী হন। তবে সেই নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা, রাজনৈতিক নিরপেক্ষতা এবং সরকার ও বিরোধীদের সম্পর্ক নিয়ে যে বিতর্ক শুরু হয়, দেশের রাজনীতিতে তা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।

এরপর থেকে দেশের কোনো রাষ্ট্রপতি নির্বাচনে আর কোনো প্রতিযোগিতা হয়নি। প্রতিবার একক প্রার্থী থাকায় সংসদে ভোটগ্রহণের প্রয়োজন পড়েনি। মনোনয়নপত্র প্রত্যাহারের মেয়াদ শেষ হলেই নির্বাচন কমিশন গেজেটের মাধ্যমে একক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে।

রাষ্ট্রপতি নির্বাচনরাজনীতিজাতীয় সংসদ১৯৯১ সালের নির্বাচন